শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

জবি শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় মামলা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২৩ Time View
  • সকাল নারায়ণগঞ্জঃ

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার রাকিব বৃহস্পতিবার কোতোয়ালি থানায় মামলা করেছেন। রাকিব বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের ছাত্র। ৫ সেপ্টেম্বর তার ওপর এই হামলা হয়।

মামলায় ৫ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। তারা হলেন প্রাণিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সোহানুর রহমান, লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তানজিম রহমান জয়, হিসাববিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সিয়াম সিকদার, অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ও বিভাগীয় ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মারুফ হাসান।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পড়াশোনা শেষ করে ক্যাফেটেরিয়ায় খাবার খেয়ে টিস্যু নেওয়ার জন্য কাউন্টারের দিকে গেলে সোহান উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। সোহানুর রহমান আমাকে ধাক্কা দেওয়ার কারণ জিজ্ঞেস করলে সে আমাকে গালিগালাজ করে।
একপর্যায়ে অজ্ঞাতনামা ৫-৬ জন এসে আমার ওপর হামলা চালায়। পরে সেখান থেকে দৌড়ে পালিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে গিয়ে আশ্রয় নেই এবং প্রক্টর বরাবর অভিযোগ করি। সন্ধ্যা নাগাদ বাসায় যাওয়ার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এলে আসামিরাসহ ২০-২৫ জন আবারও দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ভুক্তভোগী মামলা করেছেন। আমরা ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছি।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu