শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

ডিএসইতে ৬১০ কোটি টাকা লেনদেন

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬৯ Time View
  • সকাল নারায়ণগঞ্জঃ

 

 

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ৬১০ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে যা ১৫৪ কোটি টাকা বেশি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সপ্তাহের শুরুর দিনে ডিএসইতে ৩৩২টি কোম্পানির ১২ কোটি ৪২ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৬১০ কোটি ৬৫ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ১২২টি কোম্পানির শেয়ারের, কমেছে ৩৫টি এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টি কোম্পানি।

ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১১ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই-৩০ মূল্যসূচক ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৬ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৩ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে বেড়ে উন্নীত হয়েছে ৭ লাখ ৭৬ হাজার কোটি টাকায়।

শীর্ষ দশ কোম্পানি: রোববার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো-ফুওয়াং ফুড, ইস্টার্ন হাউজিং, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, জেমিনি সি ফুড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, নাভানা ফার্মা ও ডেফোডিল কম্পিউটার।

এদিন যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো-ইস্টার্ন ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন হাউজিং, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, মেঘনা ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ও সেন্ট্রাল ফার্মা।

অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো-ডেফোডিল কম্পিউটার, আরডি ফুড, এমারেল্ড অয়েল, আলহাজ টেক্সটাইল, ইনটেক লিমিটেড, আরামিট লিমিটেড, পূবালী ব্যাংক, ইয়াকিন পলিমার, শ্যামপুর সুগার এবং ইমাম বাটন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu