শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২৭২ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

 

যথাযোগ্য মর্যাদায় র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে। এবারে বিশ্ব মৃত্তিকা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল মাটি’ খাদ্যের সুচনা যেখানে।

 

সোমবার (৫ ডিসেম্বর)  সকাল ১০ টায় রেলীর মাধ্যমে কর্মসূচি শুরু হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোসাঃ ইসমত আরার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারেননি।

 

মূল প্রবন্ধ পাঠ করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ হুমায়ুন কবির সিরাজী।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড, মোঃ আব্দুল মাজেদ উপপরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর নারায়নগঞ্জ, সদর উপজেলা কৃষি অফিসার মাহমুদা হাসনাত প্রমুখ।

 

বক্তারা বলেন,কৃষি উৎপাদন বাড়াতে হলে মাটি দূষনরোধ করতে হবে। ভেজাল সার ব্যবহার করা যাবেনা। আমরা যদি সচেতন না হই খাদ্য সংকট দেখা দিবে। এজন্য মৃত্তিকা সম্পদকে রক্ষা করতে হবে।কিছু ব্যাকটেরিয়া মাটিতে মিশে মাটির ব্যপক ক্ষতি করে। কিছু ছত্রাক খেয়ে থাকি যেমন মাশরুম।

 

পাহাড়ী এলাকায় আদা,কাঁচা হলুদ,গুল্ম চাষ করতে হবে। জৈব পর্দাথের কারনে মাটির রং কালো হয়ে যাবে। মাটির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে হবে। নারায়ণগঞ্জে মৃত্তিকার করুন অবস্থা কেননা এখানে শিল্প প্রতিষ্ঠানের বজ্য নদীতে ও মাটিতে মিশে মাটির উর্বরতা বৃদ্ধির পরিবর্তে হ্রাস পাচ্ছে। নারায়নগঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এখানকার মাটি নিয়ে গবেষণা করার আহবান জানান।

 

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu