শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

সোনারগাঁয়ে আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে পথ শিশুদের মাঝে শীতকালীন প্রসাধনী বিতরণ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২৭৯ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

 

সোনারগাঁয়ে আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে পথ শিশুদের মাঝে শীতকালীন প্রসাধনী বিতরণ ও চড়ুইভাতী আয়োজন করা হয়েছে।

 

উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা নোয়াব প্লাজা পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি অফিসে রবিবার (২০ নভেম্বর)  দুপুরে দু’শতাধিক পথশিশুদের নিয়ে পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি, বিবি আছিয়া ফাউন্ডেশন,সনমান্দী জনকল্যাণ সংস্থা ও  বাংলাদেশ হিউম্যানিস্ট সোসাইটির উদ্যোগে এ আয়োজন করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।

 

এই সময় উপস্থিত ছিলেন বিবি আছিয়া ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মনির হোসেন, সোনারগাঁ পোল্ট্রি ডিলার এসোসিয়েশন সভাপতি জহিরুল ইসলাম খোকন, সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ এম এ মহিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বকুল ও যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ সহ প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, দেশের পথশিশুদের সুরক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছর আমাদের দেশে পালিত হয় এই দিবস। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। মায়ের কোল হলো তাদের নিরাপদ আশ্রয়।

 

ক্ষুধার জ্বালায় মায়ের কোল ছেড়ে শিশুরা যখন মা-বাবার ঘর ছেড়ে অজানার পথে পা বাড়ায় তখনই তাদের পরিচয় হয় পথশিশু। অবহেলিত শব্দটি পথশিশুদের জীবনের সঙ্গে যেন কোনো না কোনোভাবে ওতপ্রোতভাবে জড়িত।

 

জীবনের প্রতিটি অধ্যায়ে তারা বিভিন্ন ধরনের অবহেলা আর বঞ্চনার শিকার। রাস্তাঘাটে এক টাকা-দুই টাকার জন্য তারা পথচারীকে অনুরোধ করে নানাভাবে। কেউ কেউ আবার কাগজ কুড়ায়।

 

তীব্র শীতের মধ্যেও তাদের প্রায়ই গরম কাপড় ছাড়া দেখা যায়, যা অমানবিক ও দুঃখজনক। আমাদের সোনারগাঁসহ দেশের বিভিন্ন শহরে হাজার হাজার পথশিশু রয়েছে।

 

রাস্তাঘাট, রেলস্টেশন, বাস টার্মিনাল, অফিস চত্বর, পার্ক আর খোলা আকাশের নিচে তাদের বাস। তারা বড় অসহায়। ঠিকমতো খেতে পারে না, ঘুমাতে পারে না, পরতে পারে না ভালো কোনো পোশাক। পায় না ভালো আচরণ।

 

তিনি পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি এই আয়োজন কে সাধুবাদ জানায় ও সবসময় পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

 

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu