শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

আবারো সপ্তাহ ব্যবধানে বেড়েছে সবজি, ডিম ও মুরগি দাম

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭০ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

আবারো অস্থির হয়ে উঠছে নিত্যপণ্যের বাজার। সপ্তাহ ব্যবধানে বেড়েছে সবজি, ডিম ও মুরগি দাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বাজারে এসে দিশেহারা সাধারণ মানুষ।

 

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

 

সরেজমিনে দেখা গেছে, প্রতি কেজি শসার দাম ৮০ টাকা। পটল, ঢেঁড়স ও ঝিঙা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। প্রতি কেজি করলা ৮০ টাকা ও বরবটি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি আলু ৩৫ থেকে ৪০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শিম, টমেটো ও গাজর। ধুন্দল ৬০ টাকা কেজি দরে এবং লাউ আকারভেদে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি মুলা ৬০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা এবং পেঁপে ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি কাঁচা কলার ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

 

সপ্তাহ ব্যবধানে কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম। খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

 

এ সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৮০ টাকা, কক ৩০০ থেকে ৩২০ টাকা এবং সোনালি মুরগির দাম ২৮০ থেকে ৩০০ টাকা। এছাড়া গত সপ্তাহে প্রতি ডজন ডিম ১২০ টাকায় বিক্রি হলেও দাম বাড়ায় এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। এছাড়া বাজারে ৭০০ টাকা কেজি গরুর মাংস এবং ৮০০ টাকা কেজি দরে খাসির মাংস বিক্রি হচ্ছে।

 

সপ্তাহ ব্যবধানে মাছের দাম কিছুটা বেড়ে প্রতি কেজি রুই মাছ ৩২০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ও পাঙাশ মাছ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকায়। এ ছাড়া প্রতি কেজি শিং মাছ ৩৫০ থেকে ৪৬০ টাকা এবং কৈ মাছ কেজিপ্রতি ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি চিংড়ির দাম পড়ছে ৮০০ টাকা থেকে ১০০০ টাকা। এক কেজির একটি ইলিশের দাম পড়ছে ১৫০০ থেকে ১৮০০ টাকা।

 

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu