শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

জেএসসিতে পাশের হার ৮৬.৭৮, জেডিসিতে ৯২.২৫

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৩৩৯ Time View
জেএসসিতে পাশের হার ৮৬.৭৮, জেডিসিতে ৯২.২৫
জেএসসিতে পাশের হার ৮৬.৭৮, জেডিসিতে ৯২.২৫ (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ানগঞ্জঃ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় সারাদেশে একযোগে জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট)ও জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট)পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

এতে নারায়ণগঞ্জ জেলায় জেএসসি পরীক্ষায় শতকরা ৮৬ দশমিক ৭৮ ভাগ এবং জেডিসি পরীক্ষায় শতকরা ৯২ দশমিক ২৫ ভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

জেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল সূত্রে জানা যায়, জেলায় জেএসসি ও জেডিসি পরীক্ষায় এ বছর পাঁচটি উপজেলার মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে রূপগঞ্জ উপজেলা। এই উপজেলায় পাশের হার ৯৪ দশমিক ৩২। ফলাফলে উভয়দিকেই পিছিয়ে রয়েছে বন্দর।

এ বছর পাঁচটি উপজেলা থেকে সকল বিষয়ে ৪০ হাজার ৮৬ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৭৯৭ জন জিপিএ-৫ পেয়েছে এবং অকৃতকার্য হয়েছে ৫ হাজার ২৯৭ জন ।

অন্যদিকে জেডিসি পরীক্ষায় অংশগ্রহনকারী ৩ হাজার ৬১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন জিপিএ-৫ পেয়েছে। অকৃতকার্য হয়েছে ১৯৪ জন পরীক্ষার্থী।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu