শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন লাইব্রেরিতে বই বিতরণ অনুষ্ঠান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫৬২ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

বই পড়ার মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং জ্ঞানার্জনের ফলে মানুষ আলোকিত হয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তার মতে, যখন একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাসের অভাব থাকে, তখন সে সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হয়। কিন্তু আত্মবিশ্বাস থাকলে এবং জ্ঞানের আলোয় ভেতরটা আলোকিত হলে কোনো খারাপ বিষয় তাকে প্রভাবিত করতে পারে না।

‎

‎রবিবার (১৩ জুলাই) নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন লাইব্রেরিতে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জের ২০টি লাইব্রেরিকে বিভিন্ন লেখকের ৫৯টি করে বই বিতরণ করা হয়।

‎

‎জেলা প্রশাসক বলেন, “পাঠ্য বই পড়ে ভাল ডিগ্রি পাবেন। কিন্তু সমাজে ভাল মানুষ হতে হলে এই বইগুলোও পড়তে হবে। জীবনটা অনেক বড়, সেটিকে যেন আমরা ছোট করে না ফেলি।” তিনি আরও বলেন, বই অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করে। বইয়ের মাধ্যমে আমরা জ্ঞানের জগতে অবাধে প্রবেশ করতে পারি এবং জীবনকে সুন্দর ও অর্থবহ করে তুলতে পারি।

‎

‎অনুষ্ঠানে কারাগারের ব্যবস্থার পরিবর্তন ও মানবাধিকারের বিষয়গুলো তুলে ধরে জেলা প্রশাসক বলেন, “আগের সময়ে কারাগারের সিস্টেম অনেক পরিবর্তন হয়েছে। এখানে মানবাধিকারের অনেক বিষয় সামনে এসেছে। আমরা সেগুলো অনুসরণ করি। কারাগারে যারা আছে তাদের অনুপ্রেরণার মাধ্যমে পরিবর্তন করতে পারলে তা সমাজের কাজে লাগবে।”

‎

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্যপ্রযুক্তি) মাশফুকুর রহমান, জেলা সুপার ফোরকান ওয়াহিদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu