শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে মহানগর আ.লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৪৫৬ Time View
জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে মহানগর আ.লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল (ছবি সকাল নারায়ানগঞ্জ)
জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে মহানগর আ.লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ণগঞ্জঃ

সসর্বকালের শ্রেষ্ঠ বাঙালি,  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে মহানগর আ.লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল (ছবি সকাল নারায়ানগঞ্জ)
জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে মহানগর আ.লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল (ছবি সকাল নারায়ানগঞ্জ)

বৃহস্পতিবার(১৯ মার্চ) বিকেলে ২ নং রেলগেইটস্থ মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে  কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সহ-সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক এস এম আহসান হাবীব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, জিএম আরাফাত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল প্রমুখ। 

অনুষ্ঠনে সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেশে এবং দেশের বাইরে অনেক কর্মসূচি ছিলো কিন্তু মরণঘাতী করোনা ভাইরাসের কারণে সব কর্মসূচিতে শিথিলতা আনতে হয়েছে। আমাদেরকেও কেন্দ্র থেকে দায় সাড়া কর্মসূচির নির্দেশনা দেয়া হয়েছে।  আজকে আমরা করোনাকে ভয় না করে আল্লাহকে ভয় করি, পরিচ্ছন্ন থাকি এবং সতর্ক থাকি। কারণ পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।

পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, বেশি বেশি করে দোয়া করি নিজেদের জন্যে, সমাজের জন্য, দেশের জন্য এবং সারাবিশ্বের মানুষের জন্য। যাতে করে আল্লাহ এই মহামারী থেকে আমাদের মুক্তি দেন।  আতঙ্কিত না হয়ে সচেতন হন। আমাদের বাংলাদেশে করোনা আঘাত হানার একমাত্র কারণ হচ্ছে প্রবাস ফেরতদের অবাধ মেলামেশা। আমি অনুরোধ রাখবো কমপক্ষে ১৪ দিন প্রবাস ফেরতদের কাছ থেকে দূরে থাকুন।  বয়স্ক ও শিশুদের প্রতি বিশেষ নজর রাখুন। 

অনুষ্ঠানে জাতির জনকের প্রসঙ্গে তিনি বলেন, যদি জাতির জনকের জন্ম না হতো আমরা বাংলাদেশ পেতাম না। আজকে বাংলাদেশ না হলে কোনো পদ-পদবীও আমরা পেতাম না। ডিসি,এসপি, এমপি কিছুই হতে পারতাম না। তাই জাতির জনকের প্রতি কৃতজ্ঞ আমরা।

বক্তব্য শেষে জাতির জনকের রুহের মাগফেরাত কামনা করে এবং করোনা ভাইরাসের মহামারী থেকে মুক্তি পেতে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu