শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

“শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি সম্মেলন ২০২২” অনুষ্ঠিত

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৮ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাকসুদুল হাসান এর সঞ্চালনায় “শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি সম্মেলন ২০২২” অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১১ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার শিবুমার্কেট এলাকায় দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী জেনারেল ইউসুফ আহমাদ মানসুর।

 

ইউসুফ আহমাদ মানসুর তার বক্তব্যে বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি ত্রি-ধারার ছাত্র সংগঠন। যার মধ্যে কওমী, আলিয়া ও স্কুল, কলেজ, ভার্সিটির ছাত্র সংযুক্ত।

 

এ দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে ইসলামের সুমহান দাওয়াত পূর্ণাঙ্গভাবে পৌঁছে দেওয়া যায় এবং কিভাবে ক্যাম্পাসে সহিহ ধারার রাজনীতিকে চর্চা করা যায় এ লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে এ সংগঠনটি। তাই আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম।

 

তিনি বলেন, আমরা ছাত্র সমাজ। আমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই আমাদেরকে দেশ ও দেশের মানুষকে নিয়ে চিন্তা করতে হবে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম। তিনি বলেন, প্রিয় ছাত্র-বন্ধুগন, আমাদেরকে আত্মশুদ্ধি অর্জন করতে হবে এবং পড়ালেখায় প্রথম সারিতে থাকতে হবে।

 

সভাপতির বক্তব্যে মুহাম্মাদ আব্দুল হান্নান বলেন, সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন।  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উপর প্রতিষ্ঠার পর থেকে পর্যন্ত কেউ কালিমা লেপন করতে পারেনি। তাই নতুন ছাত্র ভাইদের প্রতি আহবান থাকবে আপনারা ইসলামী ছাত্র আন্দোলন এর সাথে থেকে নিজেকে আদর্শবান হিসেবে গড়ে তুলুন।

 

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu