শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৪ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার পর বাকিংহাম প্যালেস তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

 

বাকিংহাম প্যালেস জানিয়েছে, বালমোরাল ক্যাসেলে বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে শান্তিতে মৃত্যুবরণ করেছেন রানি। স্কটল্যান্ড থেকে তার মরদেহ শুক্রবার লন্ডনে আনা হবে।

 

বেশ কিছু দিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ভালোভাবে হাঁটাচলাও করতে পারছিলেন না।

 

স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে অবস্থান করছিলেন তিনি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার পর বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে রানির অসুস্থতার কথা জানায়।

 

রানির অসুস্থতার খবর পেয়ে বালমোরাল প্যালেসে ছুটে যান তাঁর চার ছেলেমেয়ে— যুবরাজ চার্লস (৭৩), রাজকুমারী অ্যান (৭২), যুবরাজ অ্যান্ড্রিউ (৬২), যুবরাজ এডওয়ার্ড (৫৮) এবং চার্লসের বড় ছেলে যুবরাজ উইলিয়াম। সুদূর আমেরিকা থেকে ছুটে যান উইলিয়ামের ভাই হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান।

 

মঙ্গলবারই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে লিজ ট্রাসকে নিয়োগ করেছিলেন রানি এলিজাবেথ। প্রথা ভেঙে বাকিংহামের পরিবর্তে বালমোরাল প্রাসাদে বসেই নতুন প্রধানমন্ত্রীকে ট্রাসকে অভিনন্দন জানিয়েছিলেন রানি এলিজাবেথ।

 

১৯৫২ সালে ব্রিটিশ সিংহাসনে রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেক ঘটে। কয়েক মাস আগেই তাঁর সিংহাসনে আরোহনের ৭৫ বছর উদযাপন করা হয়েছিল।

 

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu