শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

নীলাকে অব্যাহতি দেয়ার আদেশ প্রত্যাহার করে নিয়েছেন জেলা আওয়ামীলীগ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৭৮৪ Time View

 

  • সকাল নারায়ণগঞ্জ

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক পদ থেকে ফেরদৌসী আলম নীলাকে অব্যাহতি দেয়ার আদেশ প্রত্যাহার করে নিয়েছেন জেলা আওয়ামীলীগ।

 

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো: বাদল সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ আগস্ট বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্দেশের পরিপ্রেক্ষিতে ফেসদৌসি আলম নীলাকে দলের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছিল। ইতমধ্যে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্দেশে দলের সকল পদ থেকে অব্যাহতির প্রদানের আদেশ প্রত্যাহার করা হল।

 

এ বিষয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই জানান, আওয়ামলীগের কেন্দ্রীয় নির্দেশে অব্যাহতি দেয়া হয়েছিল। আবার আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্দেশে অব্যাহতি প্রদানের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

 

প্রসঙ্গত: ফেরদৌসী আলম নীলাকে নিয়ে “নীলা দংশনে নীল পূর্বাচল” শিরোনামে জাতীয় দৈনিক সমকালে ২ আগস্ট একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে তোলপাড় শুরু হয় সর্বত্র। বিশেষ করে নারায়ণগঞ্জের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্দ হন।  ১০ আগস্ট রূপগঞ্জের পূর্বাচলের ১৩ নাম্বার সেক্টরে খেলার মাঠ দখল করে এবং আবাসিক প্লটে গড়ে তোলা ‘পূর্বাচল লেডিস ক্লাব’ গুড়িয়ে দেয় রাজউক।

 

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu