শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

শামীম ওসমানের ডাকা সমাবেশে নাজিম উদ্দীন চেয়ারম্যানের মিছিল নিয়ে যোগদান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২৪৩৯ Time View
  • সকাল নারায়নগঞ্জ

 

যারা ৭১ এর ঘাতক। যারা ৭৫ সালের ঘাতক, যারা ১৬ জুন নারায়ণগঞ্জের বোমা হামলাসহ, ২১ আগস্টের বোমা হামলায় মানুষকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল। আজ তারা আবার মাথা চারা দিয়ে উঠেছে। তাই এই শোকের মাস আগস্টে জননেতা একেএম শামীম ওসমানের ডাকা সমাবেশে আমরা অংশ নিচ্ছি।

 

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইঘর এলাকায় শনিবার (২৭ আগস্ট) দুপুরে এ কথা বলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন আহমেদ।

 

১৮টি বাস ও ৪টি ট্রাক ভরে এ সময় একেএম শামীম ওসমানের ডাকা সমাবেশে অংশ নেন তিনি।

 

স্লোগান দেন ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। ‘শামীম ওসমানের নেতৃত্বে আমরা আছি এক সাথে’। ‘শামীম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’।

 

মো. নাজিম উদ্দিন আহমেদ বলেন, ঘাতক দালালদের বিরুদ্ধে শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেগে উঠেছে। আমরা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন মিলে সফল করার জন্য চেষ্টা করেছি। এখন অপেক্ষা সারাদেশের জেগে উঠার।

 

এ সময় মো. নাজিম উদ্দিন আহমেদ প্রশানমন্ত্রী শেখ হাসিনা ও একেএম শামীম ওসমানের জন্য দোয়া চান।

 

প্রসঙ্গত, দেশ বিরোধী চক্রান্তকারীদের নিজেদের শক্তির জানান দিতে এই সমাবেশের ডাক দেন একেএম শামীম ওসমান। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নারায়ণগঞ্জের সভাপতি বাবু চন্দন শীলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের জনপ্রিয় নেতা শামীম ওসমান।

 

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu