শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

ফতুল্লায় পুলিশ বেশে ছিনতাইকারী আটক

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ৫ জানুয়ারী, ২০২০
  • ২৩২ Time View
ফতুল্লায় পুলিশ বেশে ছিনতাইকারী আটক
ফতুল্লায় পুলিশ বেশে ছিনতাইকারী আটক (ছবি সংগ্রহীত)

সকাল নারায়ানগঞ্জঃ সহযোগীদের নিয়ে পুলিশের পোশাকে একটি প্রাইভেটকারে ছিনতাইকালে খেলনা পিস্তল ও বেতারযন্ত্রসহ (ওয়ারলেস) এক দুবৃত্তকে আটক করা হয়েছে।

 শনিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার  ভূইগড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশ পোশাকে শামীমকে গণপিটুনি দিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, তিনটি খেলনা পিস্তল ও দুটি ওয়ারলেসসহ একজনকে করা হয়েছে। তার পড়নে ডিএমপির পোশাক ছিল। আসলে সে পুলিশ সদস্য না। ভুয়া পুলিশ পরিচয়ে গাড়ি ছিনতাইয়ের পরিকল্পনা ছিল তাদের। তবে তার সহযোগী তিনজন পুলিশ আসার আগেই পালিয়ে যায়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, পুলিশ পরিচয় দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি প্রাইভেট কার থামায় চার যুবক। পরে গাড়ির কাগজপত্র দেখে থানায় নিয়ে যাওয়ার কথা বলে যাওয়ার পথে ভূইগড় এলাকায় একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লাগে। পরে কাভার্ডভ্যান চালক ও প্রাইভেট কার চালকের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে চার যুবকের তিনজন পালিয়ে যায়। এ সময় শামীম নামের ওই যুবককে মারধর করেন স্থানীয়রা। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ এসে যুবককে আটক করে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu