শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল ভারত

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৫০০ Time View
ছবিঃ সংগৃহীত
সকাল নারায়ণগঞ্জ ছবিঃ সংগৃহীত

সকাল নারায়ণগঞ্জ অনলাইন ডেস্কঃ ফেভারিট তকমা নিয়েই সিরিজ শুরু করে ভারত। কিন্তু সাকিব-তামিমহীন তারুণ্য নির্ভর বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যায় রোহিত শর্মারা। বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটের বিশাল জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল স্বাগতিক ভারত।

বৃহস্পতিবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। তরুণ ওপেনার মোহাম্মদ নাইমকে সঙ্গে নিয়ে ৬০ রানের জুটি গড়েন লিটন দাস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে শেষ পর্যন্ত ১৫৩ রান করতে সক্ষম হয় টাইগাররা।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ওপেনার নাইম। এছাড়া ৩০ রান করে করেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ।

১৫৪ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ২৬ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত। দলের জয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন রোহিত শর্মা। এছাড়া ৩১ রান করেন শেখর ধাওয়ান। ২৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন স্রেয়াশ আয়ার।

এদিকে টাইগারদের দিল্লি জয়ের পর টি-টোয়েন্টি সিরিজ জেতার স্বপ্ন জাগিয়েছিলেন দুই ওপেনার নাইম ও লিটন। ৬০ রানের অনবদ্য জুটির পর একসময় মনে হয়েছিল বাংলাদেশের রান দু’শো ছুঁয়ে ফেলতে পারে। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত ১৫৩ রানেই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।

ভারতের মতো ব্যাটিং শক্তিশালী দলের বিরুদ্ধে ১৫৪ রান খুব বেশি নয়; তারপরও আশা ছিল। প্রথম ১০ ওভারে টপ অর্ডারের কয়েকজন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে রানের চাকাটা সচল হতে না দিলে সিরিজ জয় অসম্ভব কিছু না।

কিন্তু রোহিত-ধাওয়ানের অনবদ্য ব্যাটিং আর বাংলাদেশ দলের কিছু মিস ফিল্ডিং এ সম্ভাবনাকে উড়িয়ে দেয়।

যদিও দিনশেষে সান্তনা বাংলাদেশি তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের বোলিং। তার কারণেই সেঞ্চুরি মিস হলো রোহিত শর্মার। ভারত সেরা এ ওপেনার অনবদ্য ব্যাটিং করে সেঞ্চুরির পথেই ছিলেন। কিন্তু আমিনুলের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার কারণে টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি মিস করেন রোহিত।

বাংলাদেশ দলের তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ৪ ওভারে ২৯ রানে ভারতের দুই ওপেনার শেখর ধাওয়ান ও রোহিত শর্মাকে সাজঘরে ফেরান।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu