শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

শ্রমিকদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতেন ইসমাইল হোসেন মুরুব্বী – পলাশ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৩৪৮ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

বাংলাদেশ আন্তঃজিলা ট্রাকচালক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ বলেছেন, মরহুম ইসমাইল হোসেন মুরুব্বী ট্রাক চালক শ্রমিকদের দূর্দিনের কান্ডারী ছিলেন।

তিনি তার নেতৃত্বে ট্রাক চালকদের অধিকার বাস্তবায়ন করতে গিয়ে জীবনের মুল্যবান সময়গুলো ব্যয় করে গেছেন। ট্রাকচালক শ্রমিকদের দাবি আদায়ে তিনি ছিলেন আপোসহীন নেতা। বাংলাদেশ আন্তঃজিলা ট্রাকচালক ইউনিয়ন (রেজিঃ নং- ১৬৬৫) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম ইসমাইল হোসেন মুরুব্বীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাগলা শাখা আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ আরও বলেন, পিতা-মাতা যেমনি করে তার সন্তানকে সুখে-দুঃখে বুকে আঁকড়ে ধরে রাখেন, ঠিক তেমনি ভাবে ইসমাইল হোসেন মুরুব্বীও জীবদ্দশায় ট্রাক চালক শ্রমিকদের পরম মমতায় বুকে আঁকড়ে ধরে রেখেছিলেন। তিনি ছিলেন ট্রাক চালক শ্রমিকদের পরম বন্ধু। তিনি ট্রাক চালক শ্রমিকদের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। মরহুম ইসমাইল হোসেন মুরুব্বী ট্রাক চালক শ্রমিকদের অন্তরে চিরকাল অম্লান হয়ে থাকবেন।

পাগলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ বশির মিয়ার সঞ্চালনায় স্মরণ সভায় অন্যদের মাঝে আরও বক্তব্য রাখেন, পাগলা শাখার সম্পাদক মোঃ জজ মিয়া, কার্যকরী সহ-সভাপতি মোঃ বাবুল আহমেদ, সহ-সভাপতি মোঃ আব্দুল করিম তাপু, পাগলা শাখার সাবেক সভাপতি মোঃ সালাউদ্দিন আহমেদ ও সাবেক সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমুখ।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu