শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

না’গঞ্জে কদর নেই অভিভাবক হীন যুবলীগের কমিটি নিয়ে

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ৩৪৯ Time View
না’গঞ্জে কদর নেই অভিভাবক হীন যুবলীগের কমিটি নিয়ে
না’গঞ্জে কদর নেই অভিভাবক হীন যুবলীগের কমিটি নিয়ে (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ণগঞ্জঃ টানা তৃতীয় বারের মত সরকার গঠনে আওয়ামীলীগ সফলতা পেলেও স্থানীয় ভাবে ঘর গোছাতে অনেকটাই দিচ্ছেন ব্যর্থতার পরিচয়। দীর্ঘ প্রায় ১৪ বছরে পা রাখলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবলীগের কমিটির দায়িত্বে এখনও রয়েছেন বৃদ্ধরা। যদিও তাদের প্রায় সবাই আওয়ামীলীগের কমিটিতে নিজেদের জায়গা দখল করে নিলেও অভিবাবকহীন হয়ে পরেছে জেলা যুবলীগ।

অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের কমিটি ঘোষনা না হওয়ায় পুরাতন সেই শহর যুবলীগের কর্তাবাবুরাই সাংগঠনিক হীন ভাবে তাদের অবস্থান জানান দিয়ে যাচ্ছেন বিভিন্ন সভাসমাবেশে। তবে তারা আশাবাদী মহানগর যুবলীগের কমিটির পুনরায় দায়িত্ব আসবে তাদের হাতে।

দীর্ঘ দিন ধরেই আংশিক ঘোষিত কমিটি থাকায় নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক অবস্থান রয়েছে প্রশ্নবিদ্ধ। শুধুমাত্র কমিটির প্রথমদিকে থাকা কয়েকটি পদবীর মাধ্যমেই জেলা যুবলীগের কর্মকান্ড পরিচালনা করে আসলেও সেটাও এখন আর দেখা মিলে না। অথচ রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠনগুলোর মধ্যে শক্তির বাহক হিসেবে ধরা হয় আওয়ামী যুবলীগকে। আর এর প্রমানও রয়েছে বিএনপি-জামাত জোট সরকারের আমলেও আন্দোলন সংগ্রামের সময়।

জানাযায়, ২০০৫ সালে উত্তর ও দক্ষিন মেরুর সমন্বয়ে জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়। যেখানে সভাপতি আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, সিনিয়র সহ-সভাপতি জাকিরুল আলম হেলাল, সহ-সভাপতি আসিফ হোসেন মানু, যুগ্ম-সম্পাদক শাহ নিজামকে রেখে কমিটি ঘোষনা করা হয়েছিলো।

সেই যুবলীগের সাবেক যুবকরা আজ আওয়ামীলীগের কমিটিতে বিভিন্ন পদে স্থান পেলেও এখনও ঘুম ভাঙ্গেনি স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের। আর শহর যুবলীগের কর্তাবাবুরা অন্য কোথাও স্থান না নিয়ে আশায় বুক বেধে রয়েছেন মহানগর যুবলীগের কমিটি পুনরায় নিজেদের ভাগে আনার।

এ বিষয় রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, আওয়ামীলীগের সহযোগী সংগঠনের পুনার্ঙ্গ কমিটি দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। সেই সাথে অমনোযোগী মনভাবের পরিচয় দিচ্ছেন বর্তমান স্থানীয় রাজনীতিতে দায়িত্বে থাকা কর্তাবাবুরা। তবে নতুন নেতৃত্ব বিকাশে অবশ্যই অঘোষিত ও আংশিক কমিটি গুলোকে নতুন রুপে সাজাঁনো উচিৎ এবং এটাই হবে সঠিক ও সময় উপযোগী সিদ্ধান্ত।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu