শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

১২ তারিখে আবারও বিনামূল্যে সেনাবাহিনীর চক্ষু চিকিৎসা ক্যাম্প

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ৪৪২ Time View

সকাল নারায়ানগঞ্জঃ বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর লজিস্টিকসের উদ্যোগে ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগিতায় নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে চোখের ছানি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সিএমএইচ ঢাকা এবং ন্যাশানাল আই কেয়ার এবং স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বুধবার (৮ জানুয়ারি) সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মুশফিকুর রহমানের তত্বাবধানে সেনাবাহিনী সদর দপ্তর লজিস্টিকসের ১০ জন ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ জন বিশেষজ্ঞের অংশগগ্রহণে এবং নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক আবু জাহেরের সার্বিক সহযোগিতায় ক্যাম্প পরিচালিত হয়।

সিপিএল মো. হারুণ বলেন, ‘আজ সকাল ৮টা থেকে আমরা মেডিকেল ক্যাম্প শুরু করি। আমরা বিনামূল্যে সকলকে চক্ষু চিকিৎসা সেবা দিচ্ছি। এখানে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিচ্ছেন। এছাড়া যাদের যাদের চোখে ছানি পড়েছে বা গুরুতর অবস্থানে তাদের ঢাকা নিয়ে গিয়ে অপারেশন করার ব্যবস্থা রয়েছে এবং নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া আগমী রোববার (১২ জানুয়ারি) আবার এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।’

হাসপাতালের তত্বাবধায়ক আবু জাহের বলেন, ‘আজ সর্বমোট ৫০০ রোগীকে সেবা দেয়া হয়েছে। যার মধ্যে ১৭০ জন পুরুষ এবং বাকি সবাই নারী ছিলেন। এছাড়া ৪০জন রোগীকে সর্ট লিস্ট করা হয়েছে। যাদের ঢাকায় নিয়ে অপারেশন করানো হবে।’

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu